Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

CV Ananada Bose: কেন হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত? অবশেষে নিজের পদত্যাগ নিয়ে মুখ মুখলেন বোস

Loading... রাজ্য
CV Ananada Bose: কেন হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত? অবশেষে নিজের পদত্যাগ নিয়ে মুখ মুখলেন বোস
#CV Ananda Bose #West Bengal Governor #Bengali News #Mamata Banerjee #Trinamool Congress #West Bengal #সংবাদ #রাজনীতি #রাজ্যপাল #বিধানসভা নির্বাচন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তাঁর পদত্যাগ নিয়ে বিস্তর বিতর্ক চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন, চাপ দিয়ে তাকে পদত্যাগ করানো হয়েছে। যদিও এর তীব্র বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নিজেই মুখ খুললেন আনন্দ বোস। ভোটের মুখে তাঁর এই আচমকা পদত্যাগের ঘটনায় নানা জল্পনা তৈরি হয়, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে সেই ইস্যুতে মুখ খুললেন বোস। রবিবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য পদত্যাগ করা রাজ্যপাল বলেন, ভেবেচিন্তেই পদত্যাগ করেছেন তিনি।

{link}

কিন্তু এই পদক্ষেপের পিছনে আসল কারণ কী? প্রশ্ন করা হলে বোসের উত্তর, “কারণটা কনফিডেন্সিয়াল (গোপন), ঠিক সময় এলে বলা হবে।” তাঁর কথায়, সব ক্ষেত্রে প্রবেশ করলে প্রস্থান তো হবেই। রাজ্যপাল পদে ইস্তফা দিলেও বাংলার ভোটার হিসেবে যে তিনি গর্বিত, সে কথা বলেন সি ভি আনন্দ বোস। বাংলায় ভোট দিতে আসবেন বলেও জানিয়েছেন তিনি। তবে রাজ্য প্রশাসনের বিষয়ে কোনও কথা তিনি বলতে চাননি। বলেন, “আমি আর গভর্নর নেই, তাই এখানকার প্রশাসন নিয়ে কিছু বলব না।”  রাষ্ট্রপতির মন্তব্য ও প্রোটোকল ভাঙার অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও কোনও মন্তব্য করতে চাননি বোস। শুধু বলেছেন, “রাষ্ট্রপতি খুবই অভিজ্ঞ মানুষ। তাঁর বক্তব্যের উপর কোনও মন্তব্য করা উচিত নয়।”

সর্বশেষ আপডেট: