Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kabilpur : ঘন ঘন লোডশেডিং, হাত পাখা নিয়ে  বিক্ষোভ

Loading... রাজ্য
Kabilpur : ঘন ঘন লোডশেডিং,  হাত পাখা নিয়ে  বিক্ষোভ
#News #Breaking News #West Bengal #Kabilpur #Sagardighi #loadshedding #Village #protests #Electric Department #Electricity service #Hand Fan #Education #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কাবিলপুরে বিদ্যুৎ পরিষেবা বেহাল স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ । সাগরদিঘীতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলেও সাগরদিঘির কাবিলপুরের (Kabilpur) মানুষজন কেন বিদ্যুৎ পরিষেবা (Electricity service) থেকে বঞ্চিত হচ্ছেন, উড়ছে প্রশ্ন! ঘন ঘন লোডশেডিং কাবিলপুরে হাত পাখা নিয়ে  বিক্ষোভ স্থানীয়দের।একাধিকবার  ইলেকট্রিক দপ্তরে জানিয়েও কোন সবুজ সংকেত মেলেনি।

{link}

এর আগেও পথ অবরোধ বিক্ষোভ হয়েছে, আশ্বাস দিয়েছিল প্রশাসন । কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তাই ফের উত্তপ্ত হয়ে উঠল সাগরদিঘির কাবিলপুর। ঘন ঘন লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটে হাস ফস খাচ্ছে কাবিলপুরের মানুষজন। কবে বিদ্যুৎ পরিষেবা সঠিক  পাবে সাগরদিঘির কাবিলপুরের মানুষ ? কাবিলপুর শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকলেও দীর্ঘদিন থেকে বেহাল বিদ্যুৎ  পরিষেবা।

{link}

মঙ্গলবার ফের বিদ্যুতের  দাবি নিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালে  কাবিলপুরের স্থানীয় বাসিন্দারা। কাবিলপুরের দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট এজন্য একাধিকবার জানানো হয়েছে  সাংসদ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের, আশ্বাসও দিয়েছিলেন তারা , এখনো পর্যন্ত একই অবস্থা  রাস্তা ঘাটের ।

সর্বশেষ আপডেট: