Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah News: মনোজ তিওয়ারি থেকে কল্যাণ ঘোষ! হাওড়ায় তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ পড়লেন কোন কোন নেতা?

Loading... রাজ্য
Howrah News: মনোজ তিওয়ারি থেকে কল্যাণ ঘোষ! হাওড়ায় তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ পড়লেন কোন কোন নেতা?
#West Bengal News #Bengali News #Poilticis #Manoj Tiwari #Kalyan Ghosh #Sitanath Ghosh #TMC Candidate List #Howrah TMC Candidate List #সংবাদ #হাওড়া #হাওড়া খবর #তৃণমূল কংগ্রেস

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মঙ্গলে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ২৯৪ টি আসনের মধ্যে ২২৬ টিতে জয়ী হতে চলেছে ঘাসফুল শিবির। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির সঙ্গে এদিন হাওড়ার ১৬ টি বিধানসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তবে, এই তালিকাতে বাদ পড়ে গিয়েছে দলের বেশ কিছু পরিচিত শীর্ষস্থানীয় নেতার নাম। কারা কারা হাওড়ার এই তালিকায় ব্রাত্য রয়ে গিয়েছেন? দেখে নিন- 

{link}
হাওড়ায় যে সমস্ত নেতার নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অন্যতম একজন মনোজ তিওয়ারি। গতবার অর্থাৎ, একুশের বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন তিনি। কিন্তু, ছাব্বিশে আর মনোজের উপর ভরসা রাখেনি জোড়াফুল শিবির। তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছে ডঃ রানা চট্টোপাধ্যায় কে। তিনি গতবারে বালি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। বালিতে তাঁর পরিবর্তে এবারে প্রার্থী হয়েছেন কৈলাশ মিশ্র। 

অপরদিকে, একইভাবে প্রার্থী তালিকায় নাম নেই কল্যাণ ঘোষ। তিনি ডোমজুড়ের দাপুটে নেতা হিসাবেই পরিচিত। গতবার রাজীব বন্দোপাধ্যায় কে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন কল্যাণ। কিন্তু, এবার আর তাকে প্রার্থী করেনি দল। পরিবর্তে ডোমজুড় থেকে জোড়াফুল শিবিরের হয়ে লড়াই করবেন তাপস মাইতি। তাপস একসময় রাজীব ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে কল্যাণ ঘোষেরও কাছের লোক হয়ে উঠেছিলেন তিনি। এবার সেই কল্যাণের কাছের লোক তাপসকেই প্রার্থী করল তৃণমূল। বাদ পড়লেন কল্যাণ। 

{link}
তৃণমূলের ঘোষিত প্রার্থীদের মধ্যে নাম নেই সীতানাথ ঘোষেরও। জগৎবল্লভপুরের অত্যন্ত পরিচিত রাজনৈতিক মুখ তিনি। শেষবার এই আসন থেকেই বিজেপিকে পরাস্ত করে ঘাসফুল শিবিরকে জয় এনে দিয়েছেন তিনি। কিন্তু, দলের তরফে এবার আর তাঁকে প্রার্থী করা হয়নি। পরিবর্তে প্রার্থী হয়েছেন সুবীর চট্টোপাধ্যায়। একইভাবে বাদ পড়ে গিয়েছেন আরও এক পরিচিত মুখ নির্মল মাঝি। দলের এই বর্ষীয়ান নেতাকেও আর প্রার্থী করেনি তৃণমূল।  

সর্বশেষ আপডেট: