Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Budget Highlights: লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী প্রকল্প! বাজেটে হল কোন কোন বড় ঘোষণা

Loading... রাজ্য
West Bengal Budget Highlights: লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী প্রকল্প! বাজেটে হল কোন কোন বড় ঘোষণা
#WB Interim Budget #Budget News #West Bengal Budget Announcement #Mamata Banerjee #Bengali News #Interim Budget #Bengali News #সংবাদ #বাজেট #বাজেট খবর #রাজ্য বাজেট #বাজেট ঘোষণা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেক্স: কয়েকদিন পরেই রাজ্যে বাজতে চলেছে নির্বাচনের দামামা। তাঁর আগেই বৃহস্পতিবার বাজেট ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, নির্বাচনের ঠিক আগে রাজ্যের মানুষের জন্য কার্যত কল্পতরু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে বাজেটে কোন কোন বড় ঘোষণা করা হয়েছে? দেখে নিন একনজরে-

{link} 

বঙ্গ বাজেট হাইলাইটস ২০২৬: 

  • প্রত্যাশা অনুসারে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের অধীনে অনুদানের সুবিধা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে মাসিক আর্থিক সাহায্যের পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে মহিলারা মাসে এই প্রকল্পের অধীনে ১৫০০ টাকা করে পাবেন। অপরদিকে এসসি, এসটি বিভাগের মহিলারা পাবেন ১৭০০ টাকা। 
  • রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য ঘোষিত হয়েছে নতুন প্রকল্প। এই প্রকল্পের অধীনে মাসে ১৫০০ টাকা বেকার ভাতা প্রদান করবে রাজ্য সরকার। 
  • রাজ্য সরকারের কর্মচারীদের জন্যও সুখবর। সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। 
  • আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে ১০০০ টাকা। 
  • পার্শ্বশিক্ষকদের জন্যও বাজেটে করা হয়েছে বড় ঘোষণা। তাদের ভাতাও বাড়ানো হয়েছে ১০০০ টাকা। 
  • সিভিক ভলেন্টিয়ারদের ভাতা ১০০০ টাকা বৃদ্ধির ঘোষণা। 
  • কর্মরত অবস্থায় থাকাকালীন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মৃত্যু ঘটলে তাদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান করা হবে। 
  • ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন আশাকর্মীরা। 
  • গিগ ওয়ার্কারদের স্বাস্থ্যসাথীর আওতাও নিয়ে আসার প্রতিশ্রুতি।

সর্বশেষ আপডেট: