Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হবু স্ত্রী কে ধর্ষন করে খুনের চেষ্টা, অভিযুক্ত স্বামী ও দেওর, অল্পের জন্য প্রানরক্ষা যুবতির

Loading... রাজ্য
হবু স্ত্রী কে ধর্ষন করে খুনের চেষ্টা, অভিযুক্ত স্বামী ও দেওর, অল্পের জন্য প্রানরক্ষা যুবতির
#news #Rape #Murdur #Crime #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: হবু স্বামী ও দেওরের বিরুদ্ধে ধর্ষন করে খুনের চেষ্টার অভিযোগ। এমনকি যুবতির মৃত্যু নিশ্চিত করতে শরীরের বিভিন্ন অংশে সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। শনিবার স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানার অন্তর্গত নতুনহাটে রাস্তার পাশে এক যুবতির অর্ধনগ্ন অবস্থায় দেহ দেখতে পায়। সেই দেহ দেখতে পেয়ে তারাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ওই যুবতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে। যুবতির বয়ানে তারপর জানা যায় সম্পূর্ন তথ্য। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

{link}

সূত্রের খবর, নির্যাতিতার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তার সাথে বিয়ে ঠিক হয় সাবীর শেখ নামে এক যুবকের। বিয়ের আগেই নির্যাতিতার নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার লোন নেওয়া হয়। হবু স্ত্রীকে মেরে ফেললে সেই লোন আর শোধ করতে হবে না। এই কারণেই তাকে প্রথমে বাড়ি থেকে ডেকে তারপর ঘুরতে যাওয়ার নাম করে ট্রেনে তুলে খাবারের সাথে কিছু মিশিয়ে বেহুঁশ করা হয়। শিয়ালদহতে ট্রেন ঢোকার পর তার জ্ঞান ফিরলে আবার তাকে বেঁহুশ করা হয়। নির্যাতিতার অভিযোগ হবু স্বামী ও দেওর মিলে তাকে ধর্ষন করে। বেঁহুশ ও নগ্ন অবস্থায় নরেন্দ্রপুর থানা এলাকার নতুনহাটে রাস্তার পাশে ফেলে দিয়ে যাওয়া হয় যুবতিকে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই উঠে আসে সম্পূর্ন ঘটনাটি। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: