নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: ৫০০ বছরের প্রাচীন গাজন উৎসবকে ঘিরে আনন্দ উদ্দীপনায় মেতেছে পূর্ব বর্ধমান জেলার কুড়মুন পলাশী গ্রামের মানুষেরা। দু'বছর লকডাউনের জেরে বন্ধ ছিল গাজন উৎসব। পুজো হলেও ঘটা করে মরার মাথা খেলার গাজন উৎসব এর রীতি রেওয়াজ পালন করা হয়নি। তাই এ বছর ২০২৩ এ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানা ও শক্তিগড় থানার দুই গ্রাম কুড়মুন ও সোনা পলাশী এই দুই গ্রামেরই একদিকে বাবা ঈশানেশ্বর ও অপরদিকে বাবা বুড়ো শিবের গাজন উপলক্ষে আজ ভোররাতে মরার মাথা নিয়ে, ধুনোর গন্ধ উড়িয়ে নৃত্য করা হয়।
{link}
কথিত আছে বাবা ঈশানেশ্বর ও বাবা বুড়ো শিবের ১১০৫ সাল থেকে এই দুই গ্রামের শিবের গাজন প্রতিষ্ঠিত হয়। এই গাজন উৎসবকে ঘিরে রাজ্যের বহু প্রান্তের মানুষ ভিড় করে এ গাজন উৎসব দেখার জন্য। পুলিশি পাহাড়ার মধ্যে এই গাজন উৎসবের মূলত যে রীতি, মরার মাথা নিয়ে সন্ন্যাসীদের খেলার, তাতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও দেখে পুলিশ। এবছর ধুমধাম করে পালিত হয়েছে গাজন উৎসব।
পূর্ব বর্ধমানে আজ তিন বছর পরে ধুমধাম করে পালিত হল গাজন উৎসব
Loading...
রাজ্য
#East Burdwan
#West Bengal
#News
#Gajan
#সংবাদ
সর্বশেষ আপডেট:
.jpeg)
