করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে ২০২১ গঙ্গাসাগর মেলা। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে কপিল মুনীর আশ্রম। সাড়ম্বরে বদ্যি বাজিয়ে করা হচ্ছে পূজা অর্চনা। সাথে বিশেষ নজর দেওয়া হচ্ছে দর্শনার্থীদের সুরক্ষা ও স্বাস্থ্যের দিকেও। একদিকে যেমন মেলায় আগত দর্শনার্থীদের বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, তেমনি মেলা প্রাঙ্গনে যে সমস্ত সাধু সন্তরা রয়েছেন তাঁদের শরীরের দিকেও সর্বদা দৃষ্টি রেখে চলেছে দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন। আর সেই কারণে প্রতিদিন নিয়ম করে সমস্ত নাগা সন্নাসিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া চলছে। তাঁদের প্রেসার, হৃদকম্প মাপা হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া কারো অন্যকোন সমস্যা থাকলে সে বিষয়েও চিকিৎসার ব্যবস্থা করেছেন দক্ষিন ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতর। প্রতিদিন নিয়ম করে চিকিৎসকরা নিজেরাই নাগা সাধুদের ডেরায় গিয়ে তাঁদের চিকিৎসা করছেন।
সাধুরা যদিও ক্ষনিক অস্বস্তির সম্মুখীন হচ্ছে, আসলে এইরকম অভিজ্ঞতা তো তাদের সচরাচর হয়ে ওঠে না। কিন্তু পরিস্থিতির কথা ভেবে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চিকিৎসা কর্মীদের দিকে।
