Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নদীর বালি খুঁড়ে মিলছে সোনা, বীরভূমের বাঁশলই নদীতে রাতভর সোনা খুঁজছেন গ্রামবাসীরা

Loading... রাজ্য
নদীর বালি খুঁড়ে মিলছে সোনা, বীরভূমের বাঁশলই নদীতে রাতভর সোনা খুঁজছেন গ্রামবাসীরা
#news #River #Gold #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: নদীর বালি খুঁড়ে মিলছে সোনার মোহর। আর সেই সোনার মোহরের নেশাতেই পাগল হয়ে উঠেছেন গ্রামবাসীরা। নদীতে বালি খুঁড়ে সোনার মোহরের খোঁজে নেমেছেন আবাল বৃদ্ধ বনিতা। সারাদিন ধরে নাওয়া খাওয়া ভুলে চলছে মাটি ঘেঁটে মোহর খুঁজে বের করার কাজ। ঘটনাটি বীরভূমের মুরারই থানার পারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঁশলই নদীতে। যে ঘটনার খবর চাউর হতেই রীতিমতো আরও হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়েই।

{link}
উল্লেখ্য বিষয়, গত দুদিন আগে নদীতে বালি তুলতে গিয়ে একজন বেশ কয়েকটি সোনার মোহর পান। ঘটনাটি জানাজানি হতেই সেখানে ভিড় জমে আশেপাশের গ্রামবাসীদের। তবে বালি খুঁড়ে কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না। সেখানে কিভাবে এই সোনার মোহর এলো সেই বিষয়টি এখনো জানা যায়নি। তবে দুদিন ধরে সোনার মোহর পাওয়ার ঘটনায় কার্যত সোনা পাওয়ার লোভে পাগল হয়ে উঠেছেন গ্রামবাসীরা।

সর্বশেষ আপডেট: