Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার ট্যাক্সিতে হারিয়ে যাওয়া সোনার গয়নার ব্যাগ

Loading... রাজ্য
গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার ট্যাক্সিতে হারিয়ে যাওয়া সোনার গয়নার ব্যাগ
#news #Golabari #Howrah #Howrah Station #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার ট্যাক্সিতে হারিয়ে যাওয়া সোনার গয়নার ব্যাগ। ব্যাগ ফিরত পেয়ে স্বস্তিতে ব্যাগের মালিক। সোমবার রাতে হাওড়া স্টেশনের ঘটনা। পুলিশ সূত্রের খবর, হাওড়ার শিবপুরের বাসিন্দা জনৈক শৈলেন্দ্র কুমার ঝা সোমবার বাড়ি ফেরার জন্য হাওড়া বাস স্ট্যান্ড থেকে একটি ট্যাক্সি বুক করেছিলেন। সাথে ওনার একটি ব্যাগ ছিল যেটি তিনি ট্যাক্সিতে ভুলবশত রেখে নেমে পড়েন। ট্যাক্সি থেকে নেমে পড়তেই তার মাথায় বাজ ভেঙে পড়ে। এরপর তিনি থানায় এসে জানান তার ওই ব্যাগটিতে ছিল সোনার গয়না। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

{link}
গোলাবাড়ি থানার পুলিস অফিসার এই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ সেই ট্যাক্সির খোজ শুরু করেন এবং খুব দ্রুততার সঙ্গে সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করেন। সেই ট্যাক্সি থেকে হারিয়ে যাওয়া ব্যাগ ও সোনার গহনা যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা উদ্ধার করে শৈলেন্দ্রবাবুর হাতে তুলে দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া সোনার গহনার ব্যাগ ফিরে পেয়ে শৈলেন্দ্রবাবু ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে।

সর্বশেষ আপডেট: