শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত রবিবার রাজ্যপাল মুর্শিদাবাদ (Murshidabad) নিয়ে কেন্দ্ররকে যে রিপোর্ট দিয়েছেন, তাতে তিনি মুর্শিদাবাদে ৩৬৫ ধারার কথা নাকি উল্লেখ করেছেন। এই নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যপাল রিপোর্টে লিখেছেন, পূর্ব পরিকল্পিত হামলা, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার উল্লেখ করে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল।
{link}
রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে। রাজ্যের শাসনব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র, সুপারিশ করেছেন রাজ্যপাল। এলাকায় স্থায়ী ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করেছেন রাজ্যপাল (C. V. Ananda Bose)। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা এবার রেজাল্ট চাই। রাজ্যপাল বলেছেন, আবারও কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক। রাষ্ট্রপতি শাসন জারির আবেদনের ক্ষেত্রে যে ধরনের নির্দিষ্ট সুপারিশের প্রয়োজন হয়, আমার মনে হয় না এক্ষেত্রে সেটা রয়েছে। তবে রিপোর্টটা স্বাগত করার মতো।
{link}
রাজ্যপাল গ্রাউন্ডে গিয়েছিলেন। এই রিপোর্টকে এককথায় বাংলার শান্তিকামী গণতান্ত্রিক মানুষ স্বাগত জানাতে পারেন।” অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের, বিএসএফের। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয়, হামলা চালায়, দায়িত্ব বিএসএফের। সেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল, বিএসএফ, যারা নিজেদের দায়িত্ব ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।"
