Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

C. V. Ananda Bose : অমিত শাহর দফতরে রাজ্যপালের রিপোর্ট

Loading... রাজ্য
C. V. Ananda Bose : অমিত শাহর দফতরে রাজ্যপালের রিপোর্ট
#News #Breaking News #C. V. Ananda Bose #Murshidabad #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মুর্শিদাবাদ (Murshidabad) কাণ্ডের পরে মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও রাজ্যপাল (C. V. Ananda Bose) গিয়েছিলেন মুর্শিদাবাদে। তিনি কথা বলেছেন অনেকের সঙ্গে। তাঁর পর্যবেক্ষণ পরিস্থিতি ভয়ঙ্কর। ওখানে আক্রান্ত হয়েছে মূলত হিন্দুরা। এবার সোজা রিপোর্ট পাঠালেন অমিত শাহরের দফতরে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো ওই রিপোর্টেই পরিস্থিতি আরও খারাপ হলে সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ লাগুর সুপারিশ করা হয়েছে।

{link}

একইসঙ্গে রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন বোস। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে ঘটনা পূর্বপরিকল্পিত। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ঘটনার নেপথ্যে রাজনৈতিকভাবে ধর্মীয় মেরুকরণের কথাও বলা হয়েছে। ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ হয়েছে, মনে করছে রাজভবন। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে রিপোর্টে। প্রশাসনিক ব্যর্থতার ক্ষেত্রে তদন্তের কথাও বলা হচ্ছে।

{link}

পাকাপাকিভাবে বিএসএফ, সিআরপিএফ মোতায়নের কথাও বলছেন বোস। নজরদারি আরও বাড়ানোর সুপারিশ। এরইমধ্যে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আর্টিকেল ৩৫৬ লাগুর সুপারিশ করা হয়েছে রাজভবন থেকে। এদিকে কয়েকদিন আগেই মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে বদলে গিয়েছে পুলিশ সুপার। এরইমধ্যে এদিনই আবার সামশেরগঞ্জ ছানার ওসি ও এক সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। এরইমধ্যে রাত পোহালেই সামশেরগঞ্জ এবং সুতিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়!

সর্বশেষ আপডেট: