Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

একমাসের উওরবঙ্গ সফরে রাজ্যপাল

Loading... রাজ্য
#Governor #West #Bengal #North #Bengal

শনিবার সকালে রাজ্যপাল রাজদীপ ধনখড় রওনা হলেন একমাসের উত্তরবঙ্গ সফরে।সকাল ৬টার কাছাকাছি সময়ে শিয়ালদহ স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠেন তিনি। ট্রেন ছাড়ার আগে তিনি জানান, উত্তরবঙ্গের সমস্যা নিয়ে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। উত্তরবঙ্গে গিয়ে সেখানকার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে কথা বলবেন রাজ্যপাল।এছাড়াও কথা বলবেন আঞ্চলিক বিভিন্ন আধ্যাত্মিক গুরু এবং বিজ্ঞজনেদের সাথে। 
নিজের সাংবিধানিক পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে সেখানকার সমস্যা মেটানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই একমাসের উত্তরবঙ্গ সফর যে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন একথাও উল্লেখ করেছেন রাজ্যপাল। এখন উত্তরবঙ্গের মানুষদের তার প্রতি কিরুপ প্রতিক্রিয়া হয় তাই দেখার।
 

সর্বশেষ আপডেট: