Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

CV Ananada Bose: নির্বাচনের আগে আচমকা পদত্যাগ রাজ্যপালের! রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা

Loading... রাজ্য
CV Ananada Bose: নির্বাচনের আগে আচমকা পদত্যাগ রাজ্যপালের! রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা
#CV Ananada Bose Resign #West Bengal Governor #WB Governor Resign #Bengali News #West Bengal News #CV Ananada Bose News #সংবাদ #রাজ্যপাল #রাজ্যপাল পদত্যাগ #নির্বাচন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভোটের আগে হঠাৎ করেই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় রদবদল। আচমকাই পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এই পদক্ষেপের বিষয়ে ঘোষণার পর থেকেই তুঙ্গে রাজনৈতিক তরজা। কয়েকদিন পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাঁর আগে হঠাৎ করে কি হল? প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও কী কারণে সি ভি আনন্দ বোস এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা এখনও স্পষ্ট নয়।

{link}

সূত্রের খবর, তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেখানেই রাষ্ট্রপতি ভবনে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।রাজ্যপাল হিসাবে তাঁর মেয়াদ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি ছিল। আচমকাই বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের এই পদক্ষেপে কার্যত সকলকে চমকে দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে কেন হঠাৎ তিনি পদ ছাড়লেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

{link}

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সি ভি আনন্দ বোস। নির্ধারিত সময়ে তাঁর মেয়াদ শেষ হত ২০২৭ সালের নভেম্বর মাসে। অর্থাৎ, নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস আগেই তিনি নিজের দায়িত্ব ছাড়লেন। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আমরা দিল্লিতে আছি। রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন।’’ ইতিমধ্যেই লোকভবন সূত্রে জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। নতুন রাজ্যপালের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বলেও খবর। 

সর্বশেষ আপডেট: