Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নামখানার অমরাবতী গ্রামে ঘর থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Loading... রাজ্য
নামখানার অমরাবতী গ্রামে ঘর থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
#news #Namkhana #Amarabati #student #suicide #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ থানার অন্তর্গত অমরাবতী গ্রামে। মৃত নার্সিং পড়ুয়ার নাম বিদিশা বিশ্বাস(১৯)। রবিবার রাতে ব্যাঙ্গালোর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। হঠাতই তার ফোন সুইচ অফ হয়ে যায়। ডাকাডাকি করে সাড়া না পেয়ে শেষে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখা যায়। খবর পেয়ে এসে দেহ উদ্ধার করে পুলিশ। কি কারনে আত্মহত্যা তাই তদন্ত করছে পুলিশ।

{link}
স্থানীয় সূত্রে খবর, বিদিশা প্রথম বর্ষের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ভাই আর বিদিশা দুজনেই ছিল। বিদিশা ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিল। রবিবার রাতে বিদিশার বাবা-মা ব্যবসায়িক কাজ সেরে বাড়িতে আসে। রাতে খাওয়ার সময় বাবা-মা বিদিশাকে অনেক ডাকাডাকি করলেও কোনো রকম উত্তর মেলেনি। বিদিশার ফোনও সুইচ অফ ছিল। বাড়ির দ্বিতীয় তলায় বিদিশার ঘরে গিয়ে ডাকাডাকি করে পরিবারের সদস্যরা। অবশেষে দরজা ভেঙে বিদিশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর দেয়া হয় থানাতে। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। মৃতদেহ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। গোটা বিষয় নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। নার্সিং পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সর্বশেষ আপডেট: