Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah News: কলকাতা, বিহার হয়ে দিল্লি! পিলখানায় খুনের ঘটনার ৮ দিন পর ধৃত দুই প্রধান অভিযুক্ত হারুন ও রফিক

Loading... রাজ্য
Howrah News: কলকাতা, বিহার হয়ে দিল্লি! পিলখানায় খুনের ঘটনার ৮ দিন পর ধৃত দুই প্রধান অভিযুক্ত হারুন ও রফিক
#Howrah Pilkhana Murder #Golabari PS #Howrah Crime #Howrah Shootout #Howrah Murder #Bengali News #West Bengal #সংবাদ #পিলখানা প্রোমোটার খুন #হারুন রফিক #হাওড়া খুন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল পিলখানায় প্রোমোটার খুনের সঙ্গে জড়িত থাকা প্রধান দুষ্কৃতিরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। সিসিটিভিতে ধরাও পড়েছিল মুখ। তারপরেই এলাকা ছেড়ে পলায়ন। বেশ কয়েকদিন ধরে অধরা থাকার পর অবশেষে পুলিশের জালে হাওড়ায় ঘটে যাওয়া শুটআউটের মূলচক্রীরা। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, হাওড়ার পিলখানায় খুনের ঘটনার ৮ দিন পর দিল্লিতে ধরা পড়লো এই ঘটনার অন্যতম মূল দুই অভিযুক্ত হারুন খান ও রফাকাত হোসেন ওরফে রফিক। যেহেতু বর্তমানে এই ঘটনাটির তদন্তভার সিআইডির হাতে রয়েছে, অপরাধীদের তাদের হাতেই তুলে দেবে পুলিশ প্রশাসন। 

{link}
সূত্রের খবর, হাওড়া সিটি পুলিশ ও দিল্লি পুলিশের যৌথ বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে দিল্লির জামা মসজিদ এলাকার একটি বাড়ি থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। আগামীকাল ধৃতদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসার কথা। গত ২৫ ফেব্রুয়ারি ভোর রাতে পিলখানা সেকেন্ড বাই লেনে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতী মহম্মদ শফিককে দুজনে মিলে গুলি করে খুন করে। তারপর পালিয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই পুলিশ ও সিআইডি ব্যাপক তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুজনকে পাকড়াও করা হয়েছে।

সর্বশেষ আপডেট: