নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে গান্ধী গিরি করতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গিটিংস কার্ড ও গোলাপ ফুল দিতে আসা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বাড়ি শান্তিকুঞ্জ প্রায় ৫০মিটার দূরে আটকে দেওয়া হয় এই মিছিল। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অভিষেক ব্যানার্জীর ছবি ও কার্ড নিয়ে এসে হাজির হন।
{link}
বিক্ষোভের উত্তাপ বাড়তে এরপর রাস্তার উপর বসে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তার কর্মসূচি পালনের জন্য অন্যত্র বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। এরপর তৃণমূল কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান তুলতে থাকেন ৷ দীর্ঘক্ষন উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি।
