Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Midnapore: ভেসেজো আবির তৈরি করলেন প্রাথমিকের ছাত্র-ছাত্রীরা

Loading... রাজ্য
Midnapore:  ভেসেজো আবির তৈরি করলেন প্রাথমিকের ছাত্র-ছাত্রীরা
#News #Holi #Festival #Colours #West Bengal #Midnapore #School #Student #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: সামনেই আসছে বসন্ত উৎসব! আর এই রং এর উৎসবে মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলেই। তবে শাকসবজি দিয়ে ভেসেজো আবির তৈরি করলেন প্রাথমিকের ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনেপাতা,পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ, পুঁই এর পাকা বীজ ও পলাশ ফুল থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করার পর , সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা।কচিকাঁচাদের কথায় স্যার রা আমাদের শিখিয়ে দিয়েছেন। তাছাড়া প্রতিবছরই আমাদের বিদ্যালয়ে এই হাতে-কলমে ভেষজ আবির তৈরী করা হয়। তাই সহজে আমরা তা ভুলিনা এবং খুব মজা হয় এই দিনটিতে। দুই সহ শিক্ষক কৌশিক কুমার লোধ ও অসীম কুমার মন্ডল এর কথায় এই কর্মশালার মাধ্যমে সহজেই কচিকাঁচাদের হাতে-কলমে পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সম্ভব হয়, তাই এই আয়োজন। দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাস্কে ও মামনি বেসরা বলেন এই কর্মসূচির মাধ্যমে কচিকাঁচারা জানলো,"গাছ আমাদের বন্ধু, তাকে রক্ষা করার।

সর্বশেষ আপডেট: