Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

HS Result 2025 : উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা তারিখ

Loading... রাজ্য
HS Result 2025 : উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা তারিখ
#News #Breaking News #HS Exam #Higher Secondary Result 2025 #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার বিকেলে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক (Higher Secondary Result) শিক্ষা সংসদ ৭ মে, বুধবার বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা হবে। সংসদের অফিস বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। এর পর দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখা যাবে।

{link}

একই সঙ্গে রেজাল্ট ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষকরা তা তুলে দেবেন ছাত্র ছাত্রীদের হাতে। রেজাল্ট দেখতে পারবেন https://resuh.wb.gov.in লিঙ্কে ক্লিক করে। দেখা যাবে https://results.digilocker.gov.in/ ক্লিক করেও। www.results.shiksha ও https://www.results.shiksha/ ক্লিক করলেও দেখা যাবে রেজাল্ট। চলতি বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

{link}

১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। প্রায় দেড় মাসের মাথায় ফল ঘোষণা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার আগে ২ মে চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সকাল ৯টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করবে মধ্যশিক্ষা পর্ষদ। এর পর ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইট ও অ্যাপে মাধ্যমিকের রেজ়াল্ট দেখা যাবে। সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

সর্বশেষ আপডেট: