Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Gujarat : ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে

Loading... রাজ্য
Gujarat : ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে
#News #Breaking News #Gujarat Accident #Gujarat #Bullet Train Bridge #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা ভারতের গুজরাটে (Gujarat)। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বুলেট ট্রেন সেতু (Bullet Train Bridge)। ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক। এখনও পর্যন্ত ২ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

{link}

ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারী দলের। সূত্রে প্রকাশ, দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের আনন্দে (Anand)।  আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুলেট ট্রেন সেতুটি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, পুলিশ ও দমকল বাহিনী।

{link}

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও ১ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সেতু ভেঙে পড়ায় উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

সর্বশেষ আপডেট: