Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নদীয়ার শান্তিপুরে প্রেমের কারনে ভাঙচুর বাড়ি, আতঙ্কে ছেলের পরিবার

Loading... রাজ্য
নদীয়ার শান্তিপুরে প্রেমের কারনে ভাঙচুর বাড়ি, আতঙ্কে ছেলের পরিবার
#news #Nadia #Shantipur #Love #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: প্রেমের পরিণামে ভাঙচুর হল বাড়ি। নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনায় অভিযোগের তীর মেয়ের পরিবারের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া বুইচাপাড়ায়। গতকাল রাতে প্রেমিকার অনুরোধে প্রেমিক তার সাথে বাড়ি থেকে বের হয়। তারপর তারা কোথায় আছে সেই তথ্য জেনে ওঠা সম্ভবপর হয়ে উঠছিল না। তারপরেই মেয়ের বাড়ি থকে ছেলের বাড়িতে ফোন করে মেয়েকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। ছেলের বাড়িতে সেই তথ্য না জানায়, মেয়ের বাড়ি থেকে রাতে এসে ছেলের বাড়িতে ভাঙচুর করা হয়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে আক্রান্ত পরিবার। 

{link}
সূত্রের খবর, তাদের প্রেম বছর গড়িয়েছে। ছেলের পরিবারের পক্ষ থেকে জানা যায়, ছেলে পেশায় সোনার কাজ করে কলকাতায়। মেয়ের বাড়ি ফুলিয়া গৌরাঙ্গ পল্লীতে। গতকাল রাতে মেয়ে ফোন কোরে ছেলেকে বাড়ি থেকে নিয়ে যায়, এরপরই মেয়ের পরিবারের পক্ষ  থেকে ছেলের বাড়িতে বলা হয় মেয়েকে ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু ছেলের পরিবার যোগাযোগ করতে পারেনি, কোথায় রয়েছে তাদের ছেলে এবং মেয়ে। এরপরেই গভীর রাতে মেয়ের পরিবারের পক্ষ থেকে লোকজন এসে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ছেলের বাড়ির পক্ষ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করে। যদিও ভাঙচুরের ঘটনা পুরোপুরি অস্বীকার করে মেয়ের পরিবারে পক্ষ থেকে। ছেলের পরিবারের দাবি, তাদের ছেলে নির্দোষ। ওই মেয়ে এর আগেও একাধিকবার তাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে। তবে মেয়ে চাপ সৃষ্টি করায় ছেলে ওই মেয়ের সাথে যেতে বাধ্য হয়। এর আগেও একাধিকবার ঘটে যাওয়া ঘটনার সাক্ষী আছে প্রতিবেশীরা। তবে গভীর রাতে মেয়ের পরিবারের লোকজন যেভাবে বাড়িতে ঢুকে হামলা চালায় তাতে করে এখন খুবই আতঙ্কের মধ্যে রয়েছে ছেলের বাড়ির পরিবার, এমনটাই জানান তারা।

সর্বশেষ আপডেট: