মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

মুদির দোকানে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার গৃহবধূ,উদ্ধার বিপুল পরিমানের বিলেতি মদ

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
মুদির দোকানে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার গৃহবধূ,উদ্ধার বিপুল পরিমানের বিলেতি মদ
শেয়ার করুন:

সুদেষ্ণা মন্ডল, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে পিয়ালী স্টেশন এলাকা থেকে বেআইনি মদ সহ এক গৃহবধূকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুপর্ণা ঘোষ। পিয়ালি থানা এলাকায় বাড়ি ওই গৃহবধূর। ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার বেআইনি বিলেতি মদ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। স্টেশনারি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ওই মহিলা তার দোকানে বেআইনি ভাবে মদ বিক্রি করছিল বলে অভিযোগ। তার দোকানে গিয়েই তাকে হাতেনাতে ধরেও ফেলেছে পুলিশ। দোকান থেকেই উদ্ধার হয়েছে দেশি ও বিদেশী বিপুল পরিমান মদ।

আরও পড়ুন: DA Increase: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়লো ৩ শতাংশ ডি এ!
বারুইপুর থানার পিসি অফিসার রনি সরকারের টিম মঙ্গলবার রাতে হানা দেয় পিয়ালি স্টেশন এলাকায়। সেখানেই মুদি দোকান থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমানে বিলেতি মদ।যার বাজার মূল্য লক্ষিধিক টাকা। পুলিশ সুত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই পিয়ালী এলাকা থেকে অভিযোগ আসছিল, এলাকায় বেইনি ভাবে বিদেশি মদ বিক্রি হচ্ছে। এর পরেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই গৃহবধূ কে। প্রাথমিকভাবে অনুমান আগামী দোল উৎসবে বিক্রির জন্য এই বিপুল পরিমানে বিলেতি মদ মজুত করেছিল সে। বুধবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়। কোথা থেকে সেই মদ নিয়ে এসে বিক্রি করা হত, তা তদন্ত করে দেখছে পুলিশ।