Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডাউন পাঁশকুড়া লোকালে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, হাওড়া স্টেশনে বেধড়প মারধর যুবক কে

Loading... রাজ্য
ডাউন পাঁশকুড়া লোকালে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, হাওড়া স্টেশনে বেধড়প মারধর যুবক কে
#news #Panskura local #molestation #Howrah Station #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অফিস টাইমে  ভিড়ের সুযোগ নিয়ে  চলন্ত ট্রেনে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। সেই অভিযোগেই এক যুবককে হাওড়া স্টেশনে নামিয়ে বেধড়ক মারধর করল এক গৃহবধূ। আর এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশনের ১৫ নং প্লাটফর্মে। পরে অন্যান্য যাত্রীরা ও ওই যুবককে গনধোলাই দিয়ে আর পি এফের হাতে তুলে দেয়।তরুনী ওই গৃহবধূর এই ধরনের সাহসিকতাকে কূর্ণিশ জানিয়েছে অন্যান্য যাত্রীরা। 

{link}
সূত্রের খবর, মঙলবার সকাল ন টা নাগাদ ডাউন পাঁশকুড়া লোকালে এই ঘটনা ঘটে। ওই গৃহবধূ জেনারেল কামরায় স্বামীর সঙ্গে রামবাজাতলা স্টেশন থেকে ওঠে। ভিড় থাকায় স্বামী স্ত্রী একটু আলাদা দাঁড়ায়।সেই সুযোগে অভিযুক্ত যুবক তার কাছ ঘেঁষে আসে ও তার শ্লীলতাহানি করে। ট্রেনেই ওই মহিলা প্রতিবাদ করলে মহিলাকে লেডিস কামরায় যাওয়ার পরামর্শ দিয়ে তীর্যক কটাক্ষ করে ওই যুবক। মহিলা সেই সময়  কিছু না বললেও ট্রেন হাওড়া স্টেশনে থামার পরেই রনমূর্তি ধরে ওই যুবককে করার ধরে নামিয়ে নেন এবং প্রকাশ্যে তাকে মারধর শুরু করেন। অন্যান্য যাত্রীরাও সেই বিষয়টি জেনে মারধোরে যোগ দেয়। কিছুক্ষণ গনপিটুনি দেওয়ার পর তাকে আর পি এফের হাতে তুলে দেয় যাত্রীরা। এই ঘটনার জেরে হাওড়া স্টেশন এলাকায় বিপুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সর্বশেষ আপডেট: