Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

SIR West Bengal: চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে কীভাবে নিজের নাম খুঁজবেন? জেনে নিন বিস্তারিত

Loading... রাজ্য
SIR West Bengal: চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে কীভাবে নিজের নাম খুঁজবেন? জেনে নিন বিস্তারিত
#SIR Final List #SIR List #SIR Update #Voter List #West Bengal #West Bengal Voter List #Mamata Banerjee #SIR News #সংবাদ #এসআইআর #ভোটার তালিকা #ভোটার তালিকায় নিজের নাম

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। যতদূর খবর প্রায় এক কোটি মানুষের নাম বাদ রেখেই প্রকাশিত হচ্ছে নতুন ভোটার তালিকা। প্রশ্ন হচ্ছে, নতুন ভোটার তালিকায় কি আপনার নাম আছে। জানবেন কি করা? নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। অর্থাৎ eci.gov.in – এই ওয়েবসাইটে গেলে দেখে নেওয়া যাবে তালিকায় নাম রয়েছে কি না। এর পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও আপলোড হবে লিস্ট। ceowestbengal.wb.gov.in – এ গেলেও দেখে নিতে পারবেন লিস্টে নিজের নাম রয়েছে কি না। এখানেই শেষ নয়। নির্বাচন কমিশনের অ্যাপ অর্থাৎ ECINET- এও মিলবে লিস্ট। শুধু নির্দিষ্ট জায়গায় দিতে হবে নিজের নাম ও এপিক নম্বর। তাহলেই স্ক্রিনে ভেসে উঠবে যাবতীয় তথ্য।

{link}

  জানা গিয়েছে, যদি কারও নাম তোলার ক্ষেত্রে কোনও সমস্যা থেকে থাকে, তাও দেখা যাবে। যাদের নাম মুছে দেওয়া হয়েছে, তাঁরা এপিক নম্বর দিলেই দেখাবে, ‘ডিলিটেড’। যারা অনলাইনে সরগর নন, তাঁরা অফলাইনে দেখতে পারবেন লিস্ট। তার জন্য যেতে হবে নিজের বুথের বিএলওর কাছে। কমিশনের তরফে তাঁদের কাছে পাঠানো হবে হার্ড কপি।

সর্বশেষ আপডেট: