নিজস্ব সংবাদদাতা: ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল রবিবার সারাদিন বন্ধ থাকবে। রেল কতৃপক্ষের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। হাওড়া ডিভিশনের আপগ্রেডেশন কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ করা হবে বলে রেল সূত্রের খবর। হাওড়ার বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং কাজের জন্য প্রায় ২৩ ঘন্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করেছে রেল বিভাগের। এই কারণে হাওড়া এবং বর্ধমানের (কর্ড লাইনের মাধ্যমে) মধ্যে সমস্ত ইএমইউ লোকাল বাতিল থাকবে বলে জানা গেছে ৷ যে বিজ্ঞপ্তির কারনে এখন রীতিমতো চিন্তায় পড়েছেন রেলযাত্রীরা। তবে রবিবার হওয়ার কারনে সেই সংখ্যাটি খুব বেশি নয়। সেটাই স্বস্তি দিচ্ছে রেল কতৃপক্ষ কে। তবে এই বিষয়টির দিকে নজর রেখে বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থাও করা হয়েছে রেল কতৃপক্ষের তরফে।
{link}
রেল কতৃপক্ষের সূত্রে খবর, এই লাইনে এক্সপ্রেস ট্রেনগুলি ডাইভার্ট করার সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। 12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া – ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, এবং 12321 হাওড়া–মুম্বাই এক্সপ্রেস কে, ব্যান্ডেল – বর্ধমান হয়ে ডাইভার্ট করা হবে। এর পাশাপাশি বালি পর্যন্ত মেইন লাইন লোকাল পাওয়া যাবে বলে জানা গেছে। তবে এর ফলে অনেক যাত্রীদের পরিবহনে খুবিই অসুবিধে হতে পারে। সেই কারণে অধিকাংশ যাত্রীদের সুবিধার্থে, ডানকুনি এবং বর্ধমানের মধ্যে কর্ড বিভাগে আট জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে ২ জোড়া স্পেশাল ট্রেন কর্ড হয়ে চলবে। তবুও ঘুর পথে বেশ কিছুটা সময় ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে রেল যাত্রীদের।

