Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মানুষের কল্যানে হাওড়া জেলা পরিষদ

Loading... রাজ্য
মানুষের কল্যানে হাওড়া জেলা পরিষদ
#Howrah #Howrah news #Arup Roy #Pulak Roy #HMC #West Bengal #TMC #India #হাওড়া #সংবাদ

সারা রাজ্যের মধ্যে হাওড়া জেলা পরিষদের উদ্যোগে এই প্রথম  জেলার ১৪ টি ব্লকের , ১৫৭ টি পঞ্চায়েতের স্কুলগুলিতে দেওয়া হল আটোমেটিক স্যানিটারি ন্যাপকিন মেশিন । এর ফলে ছাত্রীরা মাত্র  ১০ টাকার বিনিময়ে তিনটি স্যানিটারি ন্যাপকিন পাবেন । এর ফলে উপকৃত হবেন ছাত্রী ও তার অভিভাবকরা ।  একইসঙ্গে গ্রামীণ মানুষের কথা চিন্তা করে হাওড়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্লকে দেওয়া হলো কোভিড অ্যাম্বুলেন্স  , শববাহী গাড়ি ও সেস ভ্যান যা ইঞ্জিন চালিত আধুনিক এবং উন্নত মানের গাড়ি যেটি আবর্জনা পরিস্কারের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী ।

সোমবার দুপরে শরৎসদন ২ নম্বর প্রেক্ষাগ্রিহে জেলা পরিষদের একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাতে গাড়ীর চাবি তুলে দেওয়া হয়। রাজ্যের সমবায়মন্ত্রি অরূপ রায় , জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়  পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাতে গাড়ীর চাবি তুলে দেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি , সহ সভাধিপতি ও অন্যান্য কর্মাধ্যক্ষরা ।

জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন , রাজ্যে এই প্রথম হাওড়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্লকে সাধারন মানুষের কথা চিন্তা করে আধুনিক ও উন্নত মানের পরিষেবা গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দেবার সংকল্প গ্রহন করেছে যে সংকল্পের কাজ আজ থেকে শুরু হলো । মন্ত্রী অরূপ রায় ও পুলক রায় বলেন , তৃনমূল সরকার মানুষের কাছে দায়বদ্ধ । মানুষের ভালবাসায় তৃতীয়বারের জন্য এই রাজ্যে ক্ষমতায় এসেছে তৃনমূল সরকার , তাই মানুষের পাশে থাকার , সঙ্গে থাকার অঙ্গীকার করে এই সরকার ।

সর্বশেষ আপডেট: