Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: ওয়ার্ড পুনর্বিন্যাস ও সীমানায় নিরুপণে অসঙ্গতি! জেলাশাসকের কাছে অভিযোগ CPIM -এর

Loading... রাজ্য
Howrah: ওয়ার্ড পুনর্বিন্যাস ও সীমানায় নিরুপণে অসঙ্গতি! জেলাশাসকের কাছে অভিযোগ CPIM -এর
#Howrah News #CPIM News #Bengali News #Howrah Municipal Corporation #HMC News #সংবাদ #সিপিআইএম #রাজনীতি #বিজেপি #হাওড়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি এবং সীমানা পুনর্বিন্যাসকে আইনি বৈধতা দিতে বুধবার রাজ্য বিধানসভায় ডাকা বিশেষ অধিবেশনে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল, ২০২৬ এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন দ্বিতীয় সংশোধনী বিল, ২০২৬ পাশ হয়। প্রস্তাবিত কাঠামো কার্যকর হওয়ার পর হাওড়ায় ৫০টি ওয়ার্ডের পরিবর্তে এবার হতে চলেছে মোট ৬৮টি ওয়ার্ড। আর এই নিয়ে এদিনই হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস এবং সীমানা নিরূপণের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় অসঙ্গতি তুলে ধরে জেলাশাসকের কাছে সিপিআইএমের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে।

এদিন সিপিআইএমের তরফ থেকে হাওড়া জেলা সদর কার্য্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পরেশ পাল বলেন, 'আমরা চাই অতি দ্রুত হাওড়া পুরনিগমের নির্বাচন হোক। এবং তার আগে ওয়ার্ড পুনর্বিন্যাস এবং সীমানা নিরূপণ প্রক্রিয়া স্বচ্ছভাবে আইন মেনে হোক। আমরা সেই দাবি নিয়ে আজই জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছি। আমাদের আশা, আমাদের অনুরোধ বিবেচনা করা হবে। এবং সব রাজনৈতিক দলের মতামত এবং সাধারণ মানুষের মতামত এক্ষেত্রে নেওয়া হবে। শেষপর্যন্ত আমাদের আবেদন বিবেচিত না হলে আমরা ভবিষ্যতে এই বিষয়ে আইনের পথে যাব।' উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে প্রাক্তন বাম বিধায়ক অরূপ রায়, বাম নেতা ও বিশিষ্ট আইনজীবী ইমতিয়াজ আহমেদ, হাওড়া জেলা সিটু-র সম্পাদক সুমিত্র অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: