Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়া ময়দান থেকে ধর্মতলার মেট্রো রেল ট্রায়াল রান সফল হল

Loading... রাজ্য
হাওড়া ময়দান থেকে ধর্মতলার মেট্রো রেল ট্রায়াল রান সফল হল
#Howrah Metro Line #Trial run #Metro #Howrah #West Bengal #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের হল মেট্রো রেলে ট্রায়াল রান। বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান থেকে মেট্রো রেল গঙ্গার তলা দিয়ে গেল ধর্মতলায়। প্রসঙ্গত কদিন আগেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি রেক হাওড়া ময়দানে গিয়েছিল। এদিন দুপুরে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গেল মেট্রো ট্রেন। এটিও ছিল ট্রায়াল রান। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর এই ট্রায়াল রানে কোথাও কোনও সমস্যা হয়নি। খুব শীঘ্রই যাত্রী নিয়ে এই রুটে মেট্রো চলাচল করবে। আর সেটি হবে ভারতীয় রেলের কাছে একটি ঐতিহাসিক দিন। কারন ভারতবর্ষে এই প্রথম নদীর নিচ দিয়ে  যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। 
{link}
সাধারণ মানুষ খুবই উৎসাহিত এই বিষয়ে। দীর্ঘ দিনের অপেক্ষার পর অবশেষে এই ঐতিহাসিক দিন আসতে চলেছে খুব শীঘ্রয়ই। এদিন মেট্রো ষ্টেশন-এ খুব ভিড় যমে শুধু এতা দেখার জন্য যে এই ট্রায়াল রান সফল হয় কি না। সফয়াল ট্রায়াল রানের পর সকলেই উল্লাসিত।

সর্বশেষ আপডেট: