রাজ্যে আজ কার্যত উৎসবের মধ্যেই আর এক উৎসব। শহরে ভোট উৎসবের দামামা বেজে গেছে বহু আগে থেকেই। তার মধ্যেই আজ রঙের উৎসব দোল। ভোটের দিন ক্রমশ আরো এগিয়ে আসছে। সেহেতু এখন বেশিরভাব বিধানসভা কেন্দ্রেই সমস্ত দিন নিজেদের সবটা দিয়ে জনসংযোগ বাড়াতে উদ্যোগী রাজনৈতিক দলের পদপ্রার্থীরা। তাই আজকেও কোনরকম পরিবর্তন হয়নি কর্মসূচিতে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রঙ আবির মেখে প্রচার করতে দেখা গেল প্রার্থীদের।
{link}
বালিতে মানুষের ঘরে ঘরে গিয়ে আজ প্রচার সারেন বালির হেভিওয়ের সিপিআইএম প্রার্থী দিপ্সীতা ধর। অন্যদিকে বালিতেই গালে গেরুয়া আবির মেখে রোড শো করেন বালির প্রাক্তন বিধায়ক ও বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিংও তার বিপুল কর্মী সমর্থকদের নিয়ে হাওড়ার ২৯ নং ওয়ার্ডে প্রচার করেন। সবদিক থেকে একথা স্পষ্ট যে এই আসন্ন যুদ্ধের মঞ্চে কেউই এক ইঞ্চিও জমি ছাড়তে ইচ্ছুক নন।
.jpeg)
