Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়া শিবপুরে স্বামীজির মূর্তির উদ্বোধন বিভাস হাজরার

Loading... রাজ্য
হাওড়া শিবপুরে স্বামীজির মূর্তির উদ্বোধন বিভাস হাজরার
#Howrah #Shibpur #Swami Vivekananda #158th Birth Anniversary #Bibhas Hajra #TMC #Trinamool Congress #West Bengal #India

স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার হাওড়া শিবপুর কেন্দ্রের অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দের মূর্তির উদ্বোধন করলেন বিবেক চেতনা উৎসব কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র বিভাস হাজরা। আজ বহু মানুষ সমন্বিত এক মিছিল করে তিনি মূর্তির প্রাঙ্গনে এসে উপস্থিত হন ও মূর্তির উদ্বোধন করেন। এদিনে স্বামীজির মূর্তির উদ্বোধনে এসে তিনি পরিবর্তনের ডাক দিয়েছেন। 

হাওড়ায় তৃনমূলের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে খুব একটা ভালো অবস্থায় নেই। বহুদিন আগেই উলটো সুর ধরেছিলেন রাজীব ব্যানার্জী, দল ত্যাগ করেছেন লক্ষীরতন শুক্লা। অন্যদিকে রথীন চক্রবর্তী ও বৈশাখী ডালমিয়াও দলের উপরে অসন্তোষের কথা প্রকাশ করেছেন। তার মধ্যেই এই বিপুল লোকবল নিয়ে বিভাস হাজরার এই পদযাত্রা কি বুঝিয়ে দিল হাওড়ায় এখনও তৃনমূলের লোকবল পূর্বের মতোই বর্তমান? যদিও পূর্বে হাওড়ার বেলেপোলেও ৪৪ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে ৪৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার শ্যামল রায়ের পক্ষ থেকে প্রতিবারই এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। সেই পদযাত্রায় উপস্থিত থাকেন রাজীব ব্যানার্জী সহ তৃনমূলের শীর্ষনেতারা। সেই পদযাত্রা এইবারে আয়োজন করা হয়নি। যার ফলে ভোটের আগে যে হাওড়ায় ঘাসের উপর জোড়া ফুলের চিত্রটা ঠিক কিরকম রয়েছে তা বোঝা কষ্টসাধ্য।  

সর্বশেষ আপডেট: