Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভরসন্ধ্যায় দুষ্কৃতির তান্ডব

Loading... রাজ্য
ভরসন্ধ্যায় দুষ্কৃতির তান্ডব
#Howrah #Youth Clash #Murder #West Bengal

ভর সন্ধ্যায় রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করা হল যুবককে। সোমবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকার রামকৃষ্ণ পুরের ঘটনা। সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঘটেছে ঘটনাটি। দুষ্কতিরা পায়ে হেটে এসে মোটরবাইকে থাকা দুজনকে লক্ষ করে তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে গুলি লাগার পর একজন মোটরবাইক আরোহী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অন্যজন গুরুতর যখম হন, তার হাতে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষনা করেন। অন্যজনের চিকিৎসা চলছে। শিবপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিক ভাবে অনুমান যে প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই ঘটেছে এমন খুনের ঘটনা। পাশাপাশি পুলিশের ধারনা এটা গ্যাংওয়ারের ঘটনাও হতে পারে। 
সেই মুহুর্তে ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ছবিতে পরিস্কার দেখা যাচ্ছে গুলিবিদ্ধ হয়ে দুই মোটরাইক আরোহী ছিটকে পড়ে যাচ্ছে। এছাড়াও ছবিতে জনগনের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য চোখে পড়ছে। গুলি চলার পর দিকবিদিক ঞ্জানশুন্য হয়ে প্রানভয়ে ছুটতে শুরু করে সাধারন মানুষ। স্বাভাবিক ভাবেই স্থানীয় মানুষজন ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছে।

সর্বশেষ আপডেট: