Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: রাম নবমীর আগেই সাঁকরাইলে অস্ত্র মিছিল

Loading... রাজ্য
Howrah: রাম নবমীর আগেই সাঁকরাইলে অস্ত্র মিছিল
#Ram Navami #Howrah Ram Navami #Howrah News #Ram Navami News #Howrah Update #রাম নবমী #অস্ত্র মিছিল #রাম নবমী মিছিল #সংবাদ #রাম নবমী অস্ত্র মিছিল

রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনী দামামা। কয়েকদিন পরেই রাম নবমী। রাম নবমীর আগেই হাওড়ায় অস্ত্র মিছিল কে কেন্দ্র করে বিতর্ক। বুধবার, রামনবমীর আগে ঠিক ভোটের মুখেই অস্ত্র মিছিল হয়েছে সাঁকরাইলে। যুবকদের হাতে দেখা গিয়েছে বড় বড় আকারের তলোয়ার সহ আরও একাধিক ধারালো অস্ত্র। সাঁকরাইলের রাজগঞ্জ এলাকায় এই রামনবমীর মিছিলটির আয়োজন করা হয়েছিল। রাজগঞ্জ গঙ্গার ধার থেকে মানিকপুর রামমন্দির পর্যন্ত চলে এই বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রায় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ। অধিকাংশের হাতেই ছিল ভয়ানক সমস্ত অস্ত্র। 


প্রসঙ্গত, ভোটের আবহে প্রচারের ঠাসা কর্মসূচী সত্ত্বেও এই মিছিলে সামিল হয়েছিলেন সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্ণালী ঢালি। যদিও, উদ্যোক্তাদের কাছে অস্ত্র মিছিল প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাঁরা জানিয়েছেন, অস্ত্র মিছিল নতুন কিছু নয়। অস্ত্র সুরক্ষার প্রতীক। হিন্দু দেবদেবীদের হাতেও অস্ত্র ছিল, সেই কারণেই আমাদের হাতে থাকলেও সেই ক্ষেত্রে সমস্যার কিছু নেই। পশ্চিমবঙ্গে অসুরের অভাব নেই। সেই কারণেই অস্ত্র মিছিল। 


উদ্যোক্তাদের তরফে স্থানীয় বিবেকানন্দ সেবা সঙ্ঘের সভাপতি সহদেব থান্ডার জানিয়েছেন, ‘আমাদের এই শোভাযাত্রা বাম আমল থেকেই চলে আসছে। অস্ত্র আমাদের আত্মরক্ষার জন্য। এটি সনাতনের রীতি।“ 


উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের তরফে শর্ত সাপেক্ষে হাওড়ায় রাম নবমীর মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। ধাতব অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করা যেতে পারে বলে জানিয়েছে আদালত। একইসঙ্গে অপ্রীতিকর স্লোগান দেওয়া যাবে না বলেও নির্দেশ রয়েছে আদালতের। 
 

সর্বশেষ আপডেট: