Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: লক্ষাধিক টাকা সহ গয়নাভর্তি ব্যাগ ছিনতাই! তদন্তে পুলিশ

Loading... রাজ্য
Howrah: লক্ষাধিক টাকা সহ গয়নাভর্তি ব্যাগ ছিনতাই! তদন্তে পুলিশ
#Domjur News #Snatch Case #Bengali News #Howrah News #সংবাদ #লুঠ #হাওড়া খবর #ডোমজুড় খবর

ফের হাওড়ায় ছিনতাইয়ের ঘটনা। প্রকাশ্য রাস্তায় গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতিরা। বুধবার রাত দশটা নাগাদ ডোমজুড়ের শলপ বাজারে ঘটনাটি ঘটেছে। দোকান বন্ধ করার সময়েই সোনার গয়না ভর্তি ছিনতাই করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, যার ব্যাগ ছিনতাই করা হয়েছে তিনি নিজেই সেই সোনার দোকানের মালিক। শৈলেন নস্কর নামের ওই ব্যক্তি যখন নিজের দোকানের শাটার ফেলে তালা দিতে যাচ্ছিলেন, সেই সময়ে তাঁর পায়ের কাছে রাখা ছিল ব্যাগটি। সেই ব্যাগটিকেই তুলে নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতি। শৈলেন বাবু জানিয়েছেন, ওই ব্যাগে নগদ প্রায় দেড় লক্ষ টাকার সঙ্গে ৭ থেকে ৮ ভতি সোনার গয়না ছিল। 

{link}
ব্যাগটি ছিনতাই করার সময় ওই দুষ্কৃতি মুখে কালো রঙের মাস্ক পরেছিলেন। তবে, তিনি একা নয় এই ছিনতাইকাণ্ডে তাঁর সঙ্গে আরও একজন রয়েছে। ব্যাগটি ছিনতাই করার পর ওই দুষ্কৃতি একটি অপেক্ষা করতে থাকা বাইকে গিয়ে উঠে পড়েন। দোকানের মালিক এবং আশেপাশে থাকা লোকজন তাড়া করলেও ওই দুই দুষ্কৃতি দ্রুত এলাকা থেকে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। সম্পূর্ণ ছিনতাইয়ের ঘটনাটি সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্পষ্টভাবে এই ঘটনাটির কারণে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। কারণ, এলাকাটি জনবহুল হওয়ার পাশাপাশি নিত্যদিন এখানে প্রচুর সংখ্যার মানুষের যাতায়াত রয়েছে। ছিনতাইয়ের ঘটনা স্পষ্টভাবেই মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তবে, পুলিশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে। 

{link}
প্রাথমিক তদন্তে জানা গেছে ওই দুজন দুষ্কৃতি ছিনতাইয়ের পর বাঁকড়ার দিকে পালিয়ে গিয়েছে। দ্রুত ওই দুই ছিনতাইবাজকে চিহ্নিতকরণের চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে তাদের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে। 

সর্বশেষ আপডেট: