নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দুয়ারে সরকার প্রকল্পের স্বাস্থ্য সাথী কার্ড দীর্ঘক্ষণ লাইন দিয়ে না পেয়ে বিক্ষোভ ডোমজুড় বিডিও অফিসের সামনে। ক্ষুব্ধ জনতা পথ অবরোধও করে বিডিও অফিসের সামনে। যতক্ষন দাবি না মানা হচ্ছে প্রতিবাদ চলবে বলে জানিয়েছিলেন তারা। বিডিও নিজে এসে কথা বলে ক্ষমাপ্রার্থনা করেন। সকাল দশটা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ। মাত্র ২০থেকে ২৫ জনকে কার্ড দিয়ে বন্ধ হয়ে যায় স্বাস্থ্য সাথীর কার্ড দেওয়া। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে স্বাস্থ্য সাথী কার্ড নিতে আসা লাইনে থাকা মানুষজন তারা প্রথমে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং পরে হাওড়া আমতা রোড বেশ কিছুক্ষণ অবরোধ চলে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। বিডিও ডোমজুড় সহ পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।
দুয়ারে সরকার ক্যাম্পে দীর্ঘক্ষন লাইন দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড না পেয়ে ডোমজুড়ে পথ অবরোধ
Loading...
রাজ্য
#news
#Duare Sarkar
#Swastha Sathi
#Protest
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:

