Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রবি-সন্ধ্যায় বসন্তের আবিরের স্বপ্নের রঙে রঙিন হাওড়ার বালিটিকুরি

Loading... রাজ্য
রবি-সন্ধ্যায় বসন্তের আবিরের স্বপ্নের রঙে রঙিন হাওড়ার বালিটিকুরি
#news #Howrah #Basaanta Utsav #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শহরজুড়ে পলাশ ফুলের রঙ, চৌকাঠে এসে দাঁড়িয়েছে ঝরাপাতার মরশুম। আর ঝরাপাতার মরশুম মানেই রঙের মরশুম। এই মরশুমে শুধু বাতাসে আবির ওড়ে না, রঙ ছড়িয়ে পড়ে মানুষের মনেও। রাধাকৃষ্ণের প্রেমের রঙ দিয়ে সাজানো দোল উৎসব, কিংবা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বসন্ত উৎসবের, “ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল”… এই মরশুম মানুষের মন কে রঙিন করে এসেছে দীর্ঘ সময় ধরে। যে প্রথা আজও চলে আসছে বছরের পর বছর ধরে বাঙালিদের মনে প্রানে।

{link}
রবিবার স্বপ্ন সিড়ি ও বালিটিকুড়ি সজীব সংঘের আয়োজনে বসন্ত উৎসবে মাতলেন হাওড়ার একটি নির্দিষ্ট অংশের এলাকাবাসী। এদিন বাসন্তীক বিকেলে হাওড়া বালিটিকুড়ি সজীব সংঘের নিজো প্রাঙ্গণে বসন্তের রঙে রাঙাতে নানান রঙিন আবির নিয়ে সংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠানে মাতলেন আট থেকে আশি সকলেই। যা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় প্রতিবছর। দু-বছর করোনার কারনে বন্ধ থাকার পর এই বছর পুনরায় আবার পুরোনো ছন্দে বাতাসে উড়ল খুশির আবির। 

সর্বশেষ আপডেট: