নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: শনিবার রাতে বারুইপুর টং তলাতে নাকা তল্লাশি চলাকালীন একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অর্থ। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০ সকল প্রকারের নোট রয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। নবীন কুমার সিংয়ের কাছে থাকা একটি কাপরের ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে চার লক্ষ অষ্টআশি হাজার টাকা। এই টাকা সে কোথা থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তার ঠিকঠাক উত্তর না দেওয়াতেই পুলিশ গাড়িচালক ও নবীন কুমার সেন কে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯ ও ৪১১ আইপিসি ধারায় মামলার রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
বারুইপুরে নাকা তল্লাশি চলাকালীন উদ্ধার বিপুল পরিমান নগদ টাকা, গ্রফতার ২
Loading...
রাজ্য
#news
#Baruipur
#money
#South 24 Paragana
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:
