Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Asansol : আসানসোল স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার

Loading... রাজ্য
Asansol : আসানসোল স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার
#News #West Bengal #Asansol #Cash #Police #Election #Lok Sabha Election #Asansol Station #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক  : লোকসভা নির্বাচনের আগে আসানসোল স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। গতকাল রাতে ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেসের বি সিক্স কোচের আসনের তলায় একটি নীল রঙের ট্রলিব্যাগ লক্ষ্য করেন কর্তব্যরত আরপিএফ জওয়ানরা। তল্লাশির সময় সেই ট্রলি ব্যাগ খুললে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করেন আরপিএফ জওয়ানরা। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ। জানা গেছে ওই যাত্রী বিহারের ঝাঁঝা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আরো জানান এক ব্যক্তি তাকে ওই টাকা হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিলেন। তার কাছে নগদ টাকার সাপেক্ষে কোন কাগজপত্র না থাকায় তাকে আটক করে আরপিএফ। আরপিএফ এর পক্ষ থেকে উদ্ধার হওয়া টাকা আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

সর্বশেষ আপডেট: