Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: সংকীর্ণ গলিতে বহুতলের নীচে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন! হালদারপাড়ায় আতঙ্ক

Loading... রাজ্য
Howrah: সংকীর্ণ গলিতে বহুতলের নীচে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন! হালদারপাড়ায় আতঙ্ক
#Howrah News #Bengali News #Howrah Car Showroom Fire #News #Howrah #Howrah Fire Update #Car Fire #সংবাদ #হাওড়া অগ্নিকাণ্ড #গাড়ির শোরুমে আগুন #হাওড়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুক্রবার দুপুরে হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। একটি বহুতলের নিচে থাকা গাড়ির শোরুমে আগুন লেগে স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার হালদারপাড়া লেনের সংর্কীণ গলির মধ্যে। দমকল সূত্রে জানা গিয়েছে, একটি পুরানো গাড়িতে র্স্টাট দিতে গেলে সেটিতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আর একটি দামী গাড়িতে। দুটো গাড়িই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের ২টি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 {link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালদারপাড়া লেনের ৬ তলা বহুতল বাড়ির নিচে সম্প্রতি একটি গাড়ির শো’রুম তৈরি হয়। এ দিন দুপুর আড়াইটে নাগাদ ওই গাড়ির শো’রুমে রাখা একটি পুরানো গাড়ি যখন এক চালক র্স্টাট করার চেষ্টা করছিলেন তখন গাড়িটিতে কোনও ভাবে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে গোটা গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে। পরবর্তীতে ওই আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা আর একটি দামী গাড়িতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দু’টি গাড়িই দাউদাউ করে জ্বলতে থাকায় গাড়ির টায়ারগুলি বিকট  শব্দে ফাটতে শুরু করে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

{link}

খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দ্রুত দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু সংর্কীণ গলির জন্য ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে রিলে সিস্টেমে আগুন নেভানোর কাজ শুরু করে।  
ওই বহুতল আবাসনের বাসিন্দা গৌতমকুমার জানান, "ওই শোরুমটি তাঁর ছেলে তৈরি করেছেন। এ দিন গাড়িতে র্স্টাট দিতে গিয়ে ইঞ্জিনে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এই আগুনের জেরে একটি বহুমূল্যের গাড়ি পুড়ে গিয়েছে। তবে কেউ হতাহত হয়নি।" এই প্রসঙ্গে দমকলের এক পদস্থ কর্তা বলেন, ‘‘কী ভাবে আগুন লেগেছে তা এখনই বলা যাবে না। তবে গাড়ির পেট্রল  থেকে আগুন ছড়িয়েছে। ফরেনসিক তদন্তের পর বিষয়টি বোঝা যাবে।’’

সর্বশেষ আপডেট: