Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

North Bengal: জলপাইগুড়ির করলা নদীতে ভাসছে প্রচুর মরা মাছ! স্থানীয়দের মধ্যে আতঙ্ক

Loading... রাজ্য
North Bengal: জলপাইগুড়ির করলা নদীতে ভাসছে প্রচুর মরা মাছ! স্থানীয়দের মধ্যে আতঙ্ক
#Jalpaiguri News #Bengali News #North Bengal Update #Fish Dead #News Today #North Bengal News #Fish #সংবাদ #উত্তরবঙ্গ খবর #মাছের মৃত্যু

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল থেকেই ছড়িয়ে পরে উত্তেজনা। হঠাৎ দেখা যায় করলা নদীতে ভেসে চলেছে প্রচুর মৃত মাছ। সঙ্গে সঙ্গে অনেকেই নদীতে নেমে মাছ ধরা শুরু করে। রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে বোয়াল পর্যন্ত।খবর ছড়িয়ে পড়তেই বহু সাধারণ মানুষ ভিড় নদীর পাড়ে। দেখা যায়, নদীর জলে ভেসে রুই, কাতলা, আড়, চিতল, বোয়াল-সহ অন্যান্য প্রজাতির একাধিক মাছ ভাসছে। সেগুলির মধ্যে অনেক মাছ বেঁচেও রয়েছে। সেই দেখেই বহু মানুষ মাছ ধরতে উৎসাহিত হয়ে নদীতে নেমে পড়েন। মাছ ধরে বাড়িও নিয়ে যাওয়া হয় বলে খবর। 

{link}

  খবর যায় জলপাইগুড়ি পুরসভায়। আধিকারিকরাও সেখানে পৌঁছন। করলা নদী থেকে ধরে নিয়ে গিয়ে ওই মাছ না খাওয়ার প্রচার শুরু হয়েছে এলাকায়। কিনতি কেন ঘটল এমন ঘটনা? প্রাথমিকভাবে জলে কোনও কীটনাশক মিশিয়ে দেওয়ার আশঙ্কাও করা হচ্ছে। তাতেই কি নদীর জল বিষাক্ত হয়ে মাছের মড়ক দেখা গেল? সেই প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, ২০১১ সালে কার্যত একই ঘটনা ঘটেছিল করলা নদীতে। সেসময় প্রচুর সংখ্যায় মাছ নদীতে ভেসে যেতে দেখা গিয়েছিল। মারাত্মকভাবে মৎস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও কি একই পরিস্থিতি তৈরি হল? সেই আশঙ্কার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুরসভার আধিকারিকরা বিষয়টি মৎস্য দপ্তরকে জানিয়েছেন বলে খবর। নদীর থেকে ধরা মাছ না খাওয়ার জন্য প্রচারও শুরু হয়েছে এলাকায়।

সর্বশেষ আপডেট: