Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah Unrest: প্রোমোটার খুন কে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা! রাস্তায় আগুন, ঘটনাস্থলে র‍্যাফ

Loading... রাজ্য
Howrah Unrest: প্রোমোটার খুন কে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা! রাস্তায় আগুন, ঘটনাস্থলে র‍্যাফ
#Howrah News #Bengali News #Howrah Crime #Howrah Murder Case #Golabari PS #Howrah Unrest News #সংবাদ #হাওড়া #বিক্ষোভ #প্রোমোটার খুন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার ভোরে পিলখানায় প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে করা হয়েছে চার রাউন্ড গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রকাশ্যে উঠে এসেছে দুই দুষ্কৃতীর ছবি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এই খুনের ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে রয়েছে স্থানীয় এ‌লাকা। ভাঙচুর করা হয়েছে অভিযুক্তের বাড়ি। আগুন লাগানো হয়েছে আসবাব ও বাইকে। এমনকি ঘটনাস্থলের খবর করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিককেও।

{link}

সূত্রের খবর, অভিযুক্তের নাম ও পরিচয় প্রকাশ্যে উঠে আসার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সন্ধ্যায় হারুনের বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র-সহ তার বাইক বাইরে রাস্তায় বার করে নিয়ে আসে বিক্ষোভকারীরা। পরবর্তী সময়ে তা ফেলে জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশেরও ধস্তাধস্তি হয়। ফলে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি ঢুকতে দেওয়া হয়নি দমকলের গাড়িও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। এমনকী শফিকের দেহ নিয়ে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলে পিলখানার মোড়ে রাস্তা অবরোধও করেন বাসিন্দারা। এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: