Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Humayun Kabir: মমতাকে হারাতে বিজেপির সঙ্গে হাজার কোটির চক্রান্ত হুমায়ুনের?

Loading... রাজ্য
Humayun Kabir: মমতাকে হারাতে বিজেপির সঙ্গে হাজার কোটির চক্রান্ত হুমায়ুনের?
#Humayun Kabir Video #Humayun Kabir Viral #Mamata Banerjee #TMC #BJP #West Bengal #সংবাদ #রাজনীতি #হুমায়ুন খবর

আবার হুমায়ূন কবীর চলে আসলেন খবরের শিরোনামে। একটি ভাইরাল ভিডিওতে তাকে কথা বলতে শোনা যাচ্ছে। যদিও সেই ভিডিওর সত্যতা শেফিল্ড টাইমসের তরফে যাচাই করা হয়নি। ওই ভিডিও-য় হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতাকে হারাতে চান। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। প্রকাশ্যে আসা ভিডিও-টি কোনও এক বিজেপি নেতার সঙ্গে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন, “যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে।” 

  আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলতে থাকেন, “প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে।” হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে তাঁর। ঠিক কী অঙ্ক হুমায়ুন ও বিজেপির? ভিডিও-তে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে বলতে শোনা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। শুভেন্দু স্বীকার করে নিয়েছেন কোনওভাবেই বিজেপির পক্ষে ১০০-১২০ আসনের বেশি পাওয়া সম্ভব নয়। কিন্তু মমতার থেকে মুসলিম ভোট সরাতে পারলেই বিজেপি জিতবে। হুমায়ুন বলেন, “যে হিন্দুরা এখনও মমতাকে বিশ্বাস করেন তাঁরা জানেন ৯০-১০০ শতাংশ মুসলিম মমতার পাশে। সেটা যদি সরে যায়, তাহলে হিন্দুরাও বিজেপিকে ভোট দেবে। আমি মুসলিম ভোট টানতে পারলে হিন্দুরা এমনিই বিজেপির দিকে যাবে।”

সর্বশেষ আপডেট: