Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Murshidabad: নতুনভাবে বাবরি মসজিদ স্থাপন করছেন হুমায়ুন কবীর! রাজ্য ছেয়েছে পোস্টারে

Loading... রাজ্য
Murshidabad: নতুনভাবে বাবরি মসজিদ স্থাপন করছেন হুমায়ুন কবীর! রাজ্য ছেয়েছে পোস্টারে
#West Bengal News #Babri Masjid #Humayun Kabir #Murshidabad News #Humayun Kabir News #বাবরি মসজিদ স্থাপন #মুর্শিদাবাদ খবর #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার বাংলার আকাশে এক বৃহত্তর ধর্মের রাজনীতি শুরু হতে চলেছে। চারিদিকে মুখ্যমন্ত্রী যখন মন্দির স্থাপন নিয়ে ব্যস্ত ঠিক তখন হুমায়ুন কবীর বেলডাঙ্গায় স্থাপন করতে চলেছে বাবরি মসজিদ। আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন তৃণমূলের বিধায়ক হুমায়ন কবীর। আর সেই অনুষ্ঠানের পোস্টার পড়ল মুর্শিদাবাদে। যা ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে। এই প্রসঙ্গে হুমায়ুন জানান, '৬ ডিসেম্বর আমরা বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব মুর্শিদাবাদের বেলডাঙায়।' তবে বিষয়টি নিয়ে এখনও চুপ তৃণমূল। তারা একটা কথাও খরচ করেনি এই মসজিদ সম্পর্কে। যদিও দীর্ঘদিন ধরেই এই মসজিদ তৈরির ঘোষণাকে ঘিরে চলেছে রাজনৈতিক চাপানউতর। আর এমন পরিস্থিতিতে তা আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

{link}

   আসলে ৬ ডিসেম্বর ১৯৯২ তে ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। ২০২৫ সালে সেই ঘটনার ৩৩ বছরপূর্তি। আর সেই দিনকে সামনে রেখেই নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রাখেন হুমায়ুন। পাশাপাশি তিনি জানান, আগামী ৩ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এই মসজিদ। যদিও এই মসজিদ তৈরি ঘিরে প্রথম থেকেই বিতর্ক ছিল। বিশেষত, বিজেপি এই ঘটনাকে একবারেই মেনে নিতে পারছে না। তারা মনে করছে, এই ঘটনা হিন্দুদের ঘৃণার সমতুল্য। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, 'সারা ভারত এখন রামমন্দির তৈরির আনন্দে মাতোয়ারা। আর ঠিক সেই সময়ই ঘোষণা করা হচ্ছে বাবরি মসজিদ তৈরির।'

সর্বশেষ আপডেট: