Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী

Loading... রাজ্য
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী
#news #Crime #Murder #husband #wife #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি এলাকায়। নিহতের নাম সুপর্ণা হালদার(৪০)। ঘটনায় অভিযুক্তের নাম কমল হালদার। ঘটনার পর থেকেই পলাতক কমল। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সঠিক কি কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। 

{link}
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে ছিল। মাঝে মধ্যেই অশান্তির কারণে সুপর্ণা বাপের বাড়ি চলে যেতেন। আবার ফিরে এসে সংসার করতেন। কিন্তু এই ঘটনা ঘটে যাবে কেউ ভেবে উঠতে পারেন নি। শুক্রবার রাতে পাড়ার কালি ঠাকুর বিসর্জনের অনুষ্ঠানে সুপর্ণা যেতে চাইলে তাঁকে যেতে বাধা দেয় কমল। সেই থেকেই বচসার সূত্রপাত। কমলের বারন না শুনে জোর করে সুপর্ণা সেখানে যেতে চাইলে তাঁকে হাতুড়ির আঘাত করে খুন করা হয় বলেই অভিযোগ স্থানীয়দের এবং সুপর্ণার ছেলে সোমনাথের। সুপর্ণার ছেলে সোমনাথের বক্তব্য তার বাবাই মাকে খুন করেছে। এমনটাই স্পষ্টভাবে জানিয়েছে সোমনাথ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার পাশাপাশি ছড়িয়ে পড়েছে আতঙ্কও। পারিবারিক বিবাদের কারনে মা হারানো ছেলেটির ভবিষ্যৎ নিয়েই দেখা দিয়েছে চিন্তা। পলাতক কমল হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: