Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অশোকনগরে গৃহবধূ কে ডেকে এনে খুন, গ্রেফতার স্বামি ও শাশুড়ি

Loading... রাজ্য
অশোকনগরে গৃহবধূ কে ডেকে এনে খুন, গ্রেফতার স্বামি ও শাশুড়ি
#North 24 parganas #West Bengal #Crime #Murder #Ashokanagar #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: মহিলাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে খালের পাশে পুঁতে দেওয়া হলো দেহ, চাঞ্চল্য অশোকনগরে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে উদ্ধার করা হল দেহ। গ্রেফতার করা হয়েছে স্বামী ও শাশুড়ি সহ আরও তিনজনকে। মৃত মহিলার নাম মঞ্জুরা বিবি (৪০)। কয়েকদিন ধরে মহিলার করা বধূ নির্যাতনের মামলা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল শ্বশুরবাড়ির তরফে। এমনটাই অভিযোগ মৃতার ছেলের। গত বুধবার মৃতার শাশুড়ি ১৫ বছর ধরে বাপের বাড়িতে থাকা মঞ্জুরাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
{link}
বৃহস্পতিবার মঞ্জুরার বাপের বাড়ি তরফে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার মইপিট কোস্টাল থানা এলাকা থেকে মৃতার স্বামী ও তার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। অশোকনগরের ভুরকুন্ডার চাপড়া এলাকার বাড়ি থেকে শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। মৃত মহিলার বাড়ি অশোকনগরের ভাতছালা এলাকায়। পুলিশ এখন মামলাটির তদন্ত করছে। মৃতার পরিবারে এখনও শোকের আবহ। মৃতা এবং তাঁর পরিবার কি শেষ পর্যন্ত বিচার পাবে? উঠছে প্রশ্ন।  

সর্বশেষ আপডেট: