Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর

Loading... রাজ্য
প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর
#news #love #extramarital affair #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর। চাঞ্চল্যকর ঘটনা ও অভিযোগ ক্যানিং-এর একটি ঘটনায়। স্পষ্টভাবে এমনটাই অভিযোগ মৃত মহিলার পরিবারের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকার মানুষের মধ্যে।

{link}

ঘটনা সূত্রে জানা যায়, ক্যানিং থানার ধর্মতলা গ্রামে রবিউল শেখের সাথে বিয়ে হয় উম্মে হানির। বিয়ে প্রায় আট বছর পর অন্য মহিলার প্রেমে পড়ে রবিউল। স্বামী অন্য মহিলার প্রেমে পড়ায় প্রতিবাদ করতে থাকে স্ত্রী। আর এই নিয়ে প্রায় সময় সংসারে লেগে থাকত অশান্তি। তবে পরিবারের দাবি  স্বামীর প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সেই রোষেই স্ত্রী উম্মে হানিকে(২৫) শ্বাসরোধ করে খুন করে। ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ মৃত উম্মে হানির স্বামীকে আটক করেছে। পুলিশ দেহটির উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য নিয়ে গেছে। সমস্ত ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: