**দু’টি কিডনি বিকল। একের পর এক অস্ত্রোপচারের পর এবার অর্থের অভাবে থমকে চিকিৎসা। বাঁচতে চান মেখলিগঞ্জের ইপ্সিতা।**
কোচবিহারের মেখলিগঞ্জের পশ্চিমপাড়ার বাসিন্দা ইপ্সিতা কুণ্ড। দীর্ঘদিন ধরে জটিল অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তিনি।
ইপ্সিতার জীবনে লড়াইটা অবশ্য নতুন নয়। এর আগেও তাঁর শরীরে হয়েছে একাধিক অস্ত্রোপচার। প্রায় আট থেকে ন’টি অপারেশনের ধকল সামলেছেন তিনি। কিন্তু এবার পরিস্থিতি আরও কঠিন।
ইপ্সিতার দু’টি কিডনিই খারাপ হয়ে গিয়েছে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু চিকিৎসার বিপুল খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই তাঁর পরিবারের।
ইপ্সিতার মা-বাবা কেউই নেই। স্বামীকে নিয়েই তাঁর সংসার। স্বামী সামান্য কাজ করেন। সেই সামান্য আয়ে সংসার চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে ইপ্সিতার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন তাঁরা।
চিকিৎসার খরচ জোগাতে ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে তাঁদের সমস্ত গয়না। কিন্তু তাতেও চিকিৎসার খরচ মেটানো সম্ভব হয়নি।
এখন চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন আর্থিক সাহায্য। তাই সকলের কাছে পাশে থাকার আবেদন জানাচ্ছেন ইপ্সিতা।
কণ্ঠে তাঁর একটাই আর্তি—**“আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন।”**
এই কঠিন সময়ে ইপ্সিতার পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছে **শেফিল্ড টাইমস**।
আপনার সামান্য সহযোগিতাও হয়তো ইপ্সিতার চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে পারে। দিতে পারে নতুন করে বাঁচার সুযোগ।
**ইপ্সিতা কুণ্ডের চিকিৎসার জন্য সাহায্য করতে পারেন—**
**নাম:** Ipshita Kundu
**ব্যাঙ্ক:** State Bank of India
**অ্যাকাউন্ট নম্বর:** 39215505035
**IFSC:** SBIN0018013
**শাখা:** Mekhliganj Branch, Cooch Behar
**GPay / PhonePe:** 6296429116
**ঠিকানা:** মেখলিগঞ্জ, পশ্চিমপাড়া, কোচবিহার।
একজন অসহায় মানুষের বাঁচার লড়াইয়ে আপনিও পাশে দাঁড়ান।
**ইপ্সিতার চিকিৎসার জন্য আপনার সামান্য সহযোগিতাই হয়ে উঠতে পারে তাঁর কাছে বড় আশার আলো।**
