Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dev : নিজের মাটির বাড়িতে হাজির দেব

Loading... রাজ্য
Dev : নিজের মাটির বাড়িতে হাজির দেব
#News #TMC #CM #Mamata Banerjee #Abhishek Banerjee #West Bengal #Keshpur #Mahishda village #Dev #TMC Candidates #Indian actor #film producer #Breaking News #Vote #Voter #Election #Election 2024 #Lok Sa

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২৫ মে ঘাটাল এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন।দুই মাস ধরে চলছে প্রচার পর্ব।প্রচারের শেষ পর্বে মঙ্গলবার বিকেলে হটাৎ কেশপুরের মহিষদা গ্রামে নিজের মাটির বাড়িতে হাজির হলেন দেব তথা দীপক অধিকারী।

{link}

সিপিএমের ঘাঁটি মহিষাদা গ্রাম যথেষ্ট আপ্যায়ন করে বরণ করে নেয় দেবকে।গ্রামের বাড়িতে এখন দেবের জেঠু ও তার পরিবারের লোকজনেরা বসবাস করেন। সিপিএমের কট্টর সমর্থক পরিবার। প্রয়াত জেঠু শক্তিপদ অধিকারী সিপিএমের কেশপুর জোনাল কমিটির সক্রিয় সদস্য ছিলেন।এদিন বাড়ির সামনে শামিয়ানা টাঙিয়ে দেবকে  বরণ করার জন্য প্রস্তুত ছিলেন পরিবারের সদস্য সদস্যরা। 

{link}

উলু দিয়ে, বরণ ডালা এগিয়ে নিয়ে গিয়ে বরণ করে বাড়িতে তোলা হয় তাকে। বাড়িতে চা খান তিনি।জেঠিমা সহ সকলের সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলে গল্প করে কাটান। ততক্ষণে গ্রামের বহু মানুষ ভিড় করেছেন দেবের মাটির বাড়ির সামনে।  বক্তব্য রাখেন গ্রামবাসীর উদ্দেশ্যে। অনেক কিছু কাজ করলেও এখনো যে কাজগুলি বাকি আছে সেগুলি করার কথা বলেন তিনি।

সর্বশেষ আপডেট: