নির্বাচনের পরেই এবার শুরু হলো বড় পরীক্ষার ফলাফল। কিছ সময় আই প্রকাশিত হয়ে গেলো সর্ব ভারতীয় ICSE (দশম) ও ISC দ্বাদশ )র ফল প্রকাশ। ICSE তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে, ISC-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ। ISC ও ICSE দু’টি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে মেয়েরা। চলতি বছর প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় এবং প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই (ICSE Result 2026) এবং আইএসসি (ISC Result 2026) বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আইসিএসই (দশম শ্রেণি)-তে পাশের হার ছিল ৯৯.০৯ শতাংশ। আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৯৯.০২ শতাংশ। সেক্ষেত্রে গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে। ISC তে দেশে প্রথম হয়েছে মেয়েই। পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। ISC -তে প্রথম হয়েছে বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ। পানিহাটির বাসিন্দা। সেন্ট জেভিয়ার্সের ছাত্রী। জানা গিয়েছে, ৪০০-তে ৪০০ পেয়েছে অনুষ্কা।
আইএসসি পরীক্ষা দিয়েছেন ৫৪ হাজার ১১৮ জন ছাত্র। ছাত্রী রয়েছেন ৪৯ হাজার ১৯৮ জন। সেখানে মেয়েদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। অন্যদিকে আইসিএসই পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৫০৩ জন ছাত্র। ছাত্রীরা রয়েছেন ১ লক্ষ ২১ হাজার ২১৮। সেক্ষেত্রে, আইসিএসই পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ। মেয়েদের তুলনায় অনেকটাই পিছিয়ে ছাত্ররা।
