Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'আমি পাঁচলায় ক্ষমতায় না আসলে নবান্নেও মমতা ব্যানার্জি বসতেন না'- বিস্ফোরক গুলশান মল্লিক

Loading... রাজ্য
'আমি পাঁচলায় ক্ষমতায় না আসলে নবান্নেও মমতা ব্যানার্জি বসতেন না'- বিস্ফোরক গুলশান মল্লিক
#news #Howrah #Gulshan Mallick #Panchla #Trinamool Congress #Mamata Banerjee #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আমি পাঁচলা থেকে না জিতলে নবান্নে ও মমতা ব্যানার্জি বসতে পারতেন না। বিতর্কিত মন্তব্য করলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তার এই বিস্ফোরক মন্তব্যের কারনে কার্যত বর্তমান রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এক ছোট সভায় তিনি এ কথা বলেন। যার জেরে‌ এই মুহূর্তে তোলপাড় তৃণমূলের অন্দর মহল। হঠাৎ কেন এই মন্তব্য করলেন বিধায়ক?

{link}
দলীয় কর্মসূচীতে তিনি বলেন,"বিধানসভা ভোটের আগে এক মাস পুলিশের সঙ্গে কথা বলিনি। তিরিশ হাজার ভোটে তবু জিতেছি।আমাদের ছেলেদের মেরেছে কেন্দ্রীয় বাহিনী।তবু জিতেছি।আমি যদি পাঁচতলার ক্ষমতায় না থাকি মমতা ব্যানার্জি ও নবান্নে বসতে পারবেন না।" যদিও এই কথাকে পজিটিভ দিক বলে মন্তব্য করেছেন হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুনাভ সেন। তিনি জানান "উনি পাঁচলার প্রতিটি বুথ চেনেন এবং কনফিডেন্স থেকেই এই কথা বলেছেন“, যদিও তার এই বক্তব্যের পরেও রাজনৈতিক উত্তাপ কমেনি। বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। 

সর্বশেষ আপডেট: