Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আমার যদি বয়স কম থাকতো তবে শুভেন্দু কে চটি দিয়ে মারতাম: সৌগত রায়

Loading... রাজ্য
আমার যদি বয়স কম থাকতো তবে শুভেন্দু কে চটি দিয়ে মারতাম: সৌগত রায়
#news #Saugata Roy #TMC #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক বর্ষীয়ান তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়। রেলমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বৃহস্পতিবার কড়া ভাষায় তিনি বলেন , শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা ওদের রেল মন্ত্রীর যদি লজ্জা থাকে এক্ষুনি পদত্যাগ করা উচিত। বিজেপি এর থেকে মানুষের দৃষ্টিতে ঘুরিয়ে দিতে চায়। তাই শুভেন্দু প্রথমে বলল বালেশ্বর এর দুর্ঘটনার পেছনে তৃণমূলের হাত আছে। আমার যদি বয়স কম থাকতো তবে শুভেন্দু কে চটি দিয়ে মারতাম। ওর কি মাথা পাগল হয়ে গেছে? কোথায় বালেশ্বর, রাজ্যের বাইরে। তৃণমূল কি ওখানে গিয়ে ট্রেন সাপোর্টেজ করবে? দিল্লির নির্দেশেই ওরা এই কাজ করছে। ওদেরকে নির্দেশ দেওয়া আছে এমন কিছু করতে যাতে বিজেপির উপরে দোষ না পড়ে। ওদের আরো একটা ইডিয়েট আছে। শুভেন্দুতো বদমাশ ছিল ঠিকই, ও আমাদের দলে ছিল আমি ওকে রাখার জন্য চেষ্টা করেছিলাম। ও বিজেপির থেকে আগে অর্থ নিয়ে নিয়েছিল তাই চলে গেল আমরা আটকাতে পারলাম না। 

সর্বশেষ আপডেট: