Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Hilsa : বৃষ্টির অভাবে দেখা নেই ইলিশের

Loading... রাজ্য
Hilsa : বৃষ্টির অভাবে দেখা নেই ইলিশের
#News #Breaking News #Hilsa #Fish #Bengali #Rain #Monsoon #Season #Weather Update #Weather Report #Market #Fishermen #trawler #fishing #damage #Expensive #Sundarbans #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর মাছের রাজা হলো ইলিশ (Hilsa)। বাঙালির ভাতের সাথে ইলিশ পেলে আর কিছুই লাগে না। বর্ষা (Monsoon) প্রায় এসেই গেছে। বর্ষা মানেই বাঙালির মনে প্রথম যে ব্যাপারটা আসে, তা হলো  ইলিশ। তবে বর্তমানে বাজারে ইলিশের আকাল।

{link}

বৃষ্টির অভাবে বাজারে (Market) নেই ইলিশ। একরাশ হতাশা মৎস্যজীবীদের মনে। ব্যান পিরিয়ডের দুমাস শেষ হওয়ার পর সরকারী নির্দেশ মেনে গত ১৪ জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার (trawler) ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু পরিমিত বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মিলছেনা সেইভাবে।

{link}

তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন । সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন । প্রকৃতির খামখেয়ালিপনায় রুপালি শস্যের দর্শনে বিফল সুন্দরবনের (Sundarbans) মৎস্যজীবীরা । কবে দেখা মিলবে সমুদ্রে সেই রুপালি শস্যর ? তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা।

সর্বশেষ আপডেট: